Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

প্রেমের টানে দুবাই থেকে বাংলাদেশে, ইসলাম গ্রহণ করলেন ভারতীয় তরুণী

Untitled 2Web Popup (3)

প্রেমের টানে সুদূর দুবাই থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। ভালোবেসে ঘর বেঁধেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের যুবক মাসুদ রানার সঙ্গে। শুধু তা-ই নয়, স্বামীর জন্মভূমিতে এসে স্বেচ্ছায় ইসলাম ধর্মও গ্রহণ করেছেন তিনি। গত বুধবার (১১ নভেম্বর) স্বামীর সঙ্গে পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের হাজীপাড়ায় শ্বশুরবাড়িতে এসে উঠেছেন এই ভিনদেশি বধূ।

জানা যায়, জীবিকার সন্ধানে দেশ ছেড়ে দুবাই পাড়ি জমিয়েছিলেন মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজের সুবাদে পরিচয় হয় ভারতীয় তরুণী অশ্বিনীর সঙ্গে। পরিচয় থেকে বন্ধুত্ব এবং একপর্যায়ে তা রূপ নেয় গভীর প্রেমে। দীর্ঘ তিন বছর প্রবাসে প্রেমের সম্পর্কের পর চলতি বছর আইনি প্রক্রিয়ায় বিয়ে করেন তাঁরা। দুবাইয়ে সংসারজীবন শুরু করার পর এবার স্বামীর দেশে ফিরে নতুন পরিবেশে জীবন শুরু করেছেন অশ্বিনী।

শ্বশুরবাড়ির পরিবেশ, বাংলার সংস্কৃতি এবং পরিবারের আন্তরিকতায় দারুণ মুগ্ধ ভারতীয় এই তরুণী। পরিবারের সদস্যদের সঙ্গে নিবিড়ভাবে মিশে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। এদিকে বিদেশি বধূকে ঘিরে মাসুদ রানার পরিবার ও প্রতিবেশীদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে এই ভিনদেশি বধূকে একনজর দেখতে মাসুদ রানার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)