Long Popup (2)
সর্বশেষ

৩ সন্তান ফেলে টাকা-স্বর্ণ নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী!

1235 6a93556cde519City

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে তিন শিশুসন্তানকে রেখে এক দুবাই প্রবাসীর স্ত্রীর উধাও হওয়ার অভিযোগ উঠেছে। যাওয়ার সময় তিনি স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় গত শনিবার রাতে প্রবাসীর মা নুর জাহান বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে উপজেলার আমতলী গ্রামের দুবাই প্রবাসী দ্বীন ইসলাম শিকদারের সঙ্গে ধীপুর গ্রামের মো. আলম শেখের মেয়ে ছিনথিয়া বেগমের (২৮) বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। প্রবাসীর মায়ের অভিযোগ, গত ৩১ জুলাই সকালে ছিনথিয়া তাঁর তিন সন্তানকে রেখে প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে তাঁকে ফিরিয়ে আনতে গেলে তিনি আর শ্বশুরবাড়িতে ফিরবেন না বলে সাফ জানিয়ে দেন।

পরবর্তীতে খোঁজ নিয়ে প্রবাসীর পরিবার জানতে পারে, ছিনথিয়া তাঁর স্বামীকে তালাক দিয়েছেন। বিষয়টি স্বীকার করে ছিনথিয়ার বাবা মো. আলম শেখ জানান, তিনি ইতিমধ্যে মেয়েকে অন্যত্র বিয়ে দিয়েছেন। এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানিয়েছেন, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং সত্যতা যাচাইয়ের পর এর ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate