সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

1415f7cc c4ed 4ace b03e c0e6c46170dfWeb Popup (3)

জাতীয় সংসদে দেওয়া নিজের একটি বক্তব্য ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে সৃষ্ট ভুল-বোঝাবুঝির অবসান ঘটাতে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি একটি অনিচ্ছাকৃত তথ্যগত ভুলের দায় স্বীকার করে নেন।


হাসনাত জানান, তিনি মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়েছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা নিষিদ্ধ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রী নিজের ব্যর্থতা স্থানীয়দের ওপর চাপিয়ে আলেম সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তিনি স্পষ্ট করেন, পুলিশ লাইনসের কনসার্টটি মাদ্রাসার শিক্ষার্থীরা বন্ধ করেনি; বরং গভীর রাতে পরীক্ষার কারণে তারা শুধু শব্দ কমানোর অনুরোধ করেছিল। উল্টো পুলিশের লাঠিপেটায় শিক্ষার্থীরাই আহত হন।

সংসদে নৌকাবাইচের স্থান হিসেবে সিলেটের বদলে ভুলবশত ব্রাহ্মণবাড়িয়ার নাম বলায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে এই সংসদ সদস্য বলেন, সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই একটি সর্বজনীন বাংলাদেশের লক্ষ্য। আর সবার এই নিরাপত্তা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup