Long Popup (2)
সর্বশেষ

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরি, ভিডিও ভাইরাল

5e493ae69e2ca3ef56a4b49f27fcb5ec 6a8480a2c1aacCity

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে মাত্র তিন মিনিটের যাত্রাবিরতির সময় ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনার ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসার পর ভিডিও বিশ্লেষণ করে ওয়েম্যানসহ সাতজনের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী স্টেশন থেকে আন্তনগর ট্রেনের পাওয়ারকারে তেল সরবরাহ শেষে খালি মনে হওয়া দুটি ওয়াগন ঈশ্বরদীতে নিয়ে যাওয়ার জন্য ঢাকা মেইল ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়েছিল। লোকাল ট্রেন হিসেবে হরিয়ান স্টেশনে এটি মাত্র তিন মিনিটের জন্য থামে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এই স্বল্প সময়ের মধ্যেই কয়েকজন ওয়াগনের ওপরে উঠে এবং কয়েকজন নিচে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে বালতি ও জারিকেনে করে তেল নামাচ্ছে। ট্রেন চলতে শুরু করলে তড়িঘড়ি করে তারা নেমে যায়। এ ঘটনায় স্থানীয় ওয়েম্যান কিরন আলী, তার ভাই নয়ন ও মিলনসহ মোট সাতজনের নাম উঠে এসেছে। তবে ঠিক কী পরিমাণ তেল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে ওয়েম্যান কিরন আলী নিজের সম্পৃক্ততা অস্বীকার করে ঘটনার জন্য তার ছোট ভাই নয়নসহ অন্যদের দায়ী করেছেন। অন্যদিকে, হরিয়ান স্টেশন মাস্টার আরিফ হোসেন জানান, ট্রেনটি অল্প সময়ের জন্য থামায় এবং ওই সময় পাবনা থেকে আসা ঢালারচর এক্সপ্রেসের ক্রসিং নিয়ে ব্যস্ত থাকায় তিনি বিষয়টি তৎক্ষণাৎ খেয়াল করতে পারেননি। পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম জানিয়েছেন, ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate