সর্বশেষ

চিরনিদ্রায় শায়িত এবি সিদ্দিকী

1785680039 3653e221b004ad3b79eec35b66e944c6Web Popup (3)

অভিনেতা, নাট্যকার ও প্রযোজক ইঞ্জিনিয়ার এবি সিদ্দিকীর দুই দফা জানাজা শেষে নিজ জন্মস্থান ময়মনসিংহের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা ময়মনসিংহ সদরের চুকাইতলা পূর্বপাড়া জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বাদ আসর তার জন্মস্থান ফুলপুরের বেরুয়ায় ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে মারা যান তিনি।
তিনি হুমায়ূন আহমেদের অয়ময় নাটকের নিবারণ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়া কলকাতার বাংলা চলচ্চিত্র পদ্মা নদীর মাঝিতেও অভিনয় করেন তিনি। এবি সিদ্দিকী দীর্ঘদিন বিটিভিতে প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। বিটিভিতে তার রচিত ধারবাহিক কুয়াশামুক্ত আকাশ বেশ জনপ্রিয় হয়েছিলো। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় তার প্রযোজনা ও পরিকল্পনায় যাদু বিষয়ক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘মায়াজাল’ ও দর্শকপ্রিয় হয়েছিলো।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup