Long Popup (2)
সর্বশেষ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sudhasodon 20260725ProbashircityWebPopupUpdate

রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই যুবকের নাম মো. শাকিল (২০)। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঝিগাতলার শিবপুরটালি অফিস এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বরের ছেলে। উদ্ধারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান গণমাধ্যমকে জানান, শনিবার সকালে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সুধাসদনের ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে পুলিশের পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate