Long Popup (2)
সর্বশেষ

প্রেমের টানে বাংলাদেশে আমিরাতের নাগরিক

SariProbashircityWebPopupUpdate

ভালোবাসার টানে সূদুর আবুধাবি থেকে বাংলাদেশে চলে এসছেন দুবাই পুলিশে কর্মরত ও ৩ সন্তানের জনক সলেমান। শরীয়তপুরের জাজিরার তরুণী সুবর্ণা খান এখন দুবাইয়ের নাগরিক সলেমানের জীবনসঙ্গী। সোমবার জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা গ্রামে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন। ভিন্ন দুই দেশের দুই মানুষের মিলনকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়।

ইমেজ 2026 06 15T201835 6a3009d254014

জানা যায়, প্রায় দুই বছর আগে চাকরির উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যান সুবর্ণা। সেখানে আবুধাবির একটি পার্কে পরিচয় হয় সলেমানের সঙ্গে। সময়ের সঙ্গে সেই পরিচয় রূপ নেয় ভালোবাসায়। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়েকে কেন্দ্র করে সুবর্ণার বাড়িতে ছিল ব্যাপক আয়োজন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় দুই হাজার অতিথির আপ্যায়নের ব্যবস্থাও করা হয়।

রবিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানের পর সোমবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় তাদের বিয়ের সব কার্যক্রম। জানা গেছে, সলেমান পূর্বে বিবাহিত এবং তিনি তিন সন্তানের জনক। বিষয়টি সম্পর্কে সুবর্ণা ও তার পরিবার আগে থেকেই অবগত ছিলেন। পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও দুবাই পুলিশে কর্মরত সলেমান ব্যক্তিগত কারণ দেখিয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate