Long Popup (2)
সর্বশেষ

সোদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

Bvnews 24 WomenCity

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের সৌদিফেরত এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী মরিয়ম বেগম প্রায় আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। মাত্র আট দিন আগে তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। দেশে ফেরার পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কলহ লেগে থাকত। গতকাল রোববার সন্ধ্যার পর স্বামী নাসির তাঁর কাছে টাকা দাবি করেন। মরিয়ম টাকা দিতে অস্বীকৃতি জানালে নাসির তাঁকে মারধর করেন। এরপর রাতে স্বামী–স্ত্রী একই ঘরে ছিলেন। আজ ভোররাতে নাসির তাঁর শ্বশুর জালাল গাজীকে খবর দেন যে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। এ কথা জানিয়েই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। পরে সকালে আশপাশের লোকজন ওই বাড়িতে গিয়ে উঠানে মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate