সর্বশেষ

সিলেটে বন্ধুর বোনের অশ্লীল ভিডিও ধারণ, যুক্তরাজ্য প্রবাসী গ্রেপ্তার

169008Probashir city Popup 19 03

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে সিলেটে এক যুক্তরাজ্যপ্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গতকাল শুক্রবার বিকেলে নগরের সোবহানীঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই যুবকের নাম শাকির আহমদ (৩৬)। তিনি সিলেট নগরের সোবহানীঘাট এলাকার হাফিজ মঞ্জুরুল ইসলামের ছেলে। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, সোবহানীঘাট এলাকার নিজ বাসায় (মৌবন-৬৭/১) অভিযান চালিয়ে শাকির আহমদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর (৩২) বড় ভাইয়ের বন্ধু হওয়ায় দীর্ঘদিন ধরে ওই পরিবারের সঙ্গে শাকিরের পরিচয় ছিল। যুক্তরাজ্যে অবস্থানকালে মুঠোফোনে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলেন তিনি। পুলিশের দাবি, ভিডিও কলে কথা বলার সময় শাকির ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে নিজের কাছে সংরক্ষণ করেন। পরে বিভিন্ন সময় সেসব ছবি ও ভিডিও তরুণীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতেন। পাশাপাশি বিয়ের কথা বললে তিনি নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন।

সর্বশেষ গত ৩ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে তরুণী বিয়ের প্রসঙ্গ তুললে শাকির তাঁকে ভয়ভীতি দেখান। বিষয়টি কাউকে জানালে সংরক্ষিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর সম্মানহানি করার হুমকি দেন তিনি। পরে এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে শাকিরকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, গ্রেপ্তার শাকির আহমদকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03