সর্বশেষ

শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো নুরকে

Nur 1 615x370Probashir city Popup 19 03

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তরে রদবদল এনে তাঁর দায়িত্ব কমিয়েছে সরকার। আগে তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তাঁকে কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের দায়িত্ব বণ্টনের সময় তাঁকে একসঙ্গে এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোটের হয়ে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03