সর্বশেষ

চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর মালামাল লুট করলেন ছাত্রদল নেতা

Chhatra Dal leader loots expatriate's belongings after not receiving ransom moneyProbashir city Popup 19 03

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের রডসহ অন্যান্য মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম মাসুদুর রহমান মাসুদ। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এই চাঁদাবাজি ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী জানান, তাঁরা অন্য এলাকা থেকে এসে আউখাব এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। কাজ চলাকালে ছাত্রদল নেতা মাসুদ, তাঁর বড় ভাই সাদিক ও ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ বেশ কয়েকজন তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্বাচনের সময় তাঁরা কোনো বাধা না দিলেও নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুনরায় টাকার জন্য চাপ দিতে থাকেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা দলবল নিয়ে এসে তাঁদের নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে তাঁরা উল্টো হামলার শিকার হন।

প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী আরও অভিযোগ করেন, দাবি করা চাঁদার টাকা না দিলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর মেয়ের বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছেন। এই হুমকির পর থেকে পুরো পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছে। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অন্যদিকে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03