সর্বশেষ

লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা

IMG 0915 4fae4af31cc5084e094080552f6d6286Probashir city Popup 19 03

লন্ডনগামী যাত্রীদের ভ্রমণের আগে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সব তথ্য বৈধ এবং সঠিক আছে কি না—তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্টে হালনাগাদ করাকে বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

630032332 1317468180400886 4585100287144304458 n

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, যুক্তরাজ্যের ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুসারে যাত্রীদের পাসপোর্ট ও ভিসা–সংক্রান্ত তথ্য আপডেট না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই, দীর্ঘসূত্রতা কিংবা ভ্রমণ জটিলতা দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইমিগ্রেশন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে ভ্রমণের আগে যাত্রীদের নিজ নিজ নথিপত্র এবং অনলাইন অ্যাকাউন্টে সংরক্ষিত তথ্য মিলিয়ে দেখা জরুরি। বিশেষ করে নতুন পাসপোর্ট ইস্যু বা পাসপোর্ট তথ্য পরিবর্তনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই তা আপডেট না করলে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।

এ অবস্থায় যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে এবং ভ্রমণ–সংক্রান্ত নথিপত্র প্রস্তুত রাখতে যাত্রীদের অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03