সর্বশেষ

যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

UK Visa 67beebe4f14d4Probashir city Popup 19 03

যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন আসছে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য প্রচলিত স্টিকার ভিসার পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল বা ‘ই-ভিসা’ ব্যবস্থা চালু হচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ হাইকমিশনের এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যেই এই ডিজিটাল রূপান্তর (Digital Transformation) করা হচ্ছে। এর ফলে ভিসা প্রসেসিং আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে যাদের যুক্তরাজ্যের ভিসার প্রয়োজন হবে, তাদের পাসপোর্টে আর কোনো ফিজিক্যাল ভিসা স্টিকার বা ভিনেট যুক্ত করা হবে না। এর পরিবর্তে তাদের ভ্রমণের অনুমোদন হিসেবে ডিজিটাল ই-ভিসা প্রদান করা হবে, যা অনলাইনে যাচাইযোগ্য হবে।

ভ্রমণকারী ও আবেদনকারীদের এই নতুন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে এবং ই-ভিসা সংক্রান্ত নির্দেশনার জন্য ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (www.gov.uk/eVisa) ভিজিট করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। ডিজিটাল এই পরিবর্তন অভিবাসন প্রক্রিয়াকে কাগজবিহীন ও আরও সুরক্ষিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03