সর্বশেষ

প্রবাসীর বাড়ির সামনে বোমা রেখে চাঁদা দাবি!

Be36af8ed57dc8ae6ce17692b4a33496Probashir city Popup 19 03

মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট লিখে প্রবাসীর পরিবারকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও চাঁদা দাবির চিরকুট উদ্ধার করে পুলিশ। প্রবাসী মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এই ঘটনায় মিঠুনের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

চিরকুটে লেখা রয়েছে, ‘শ্রদ্ধেয় মামা সালাম নেবেন। আশা করি, ভালোই আছেন। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে। অনেক টাকা খরচ তাই না? এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন, তাই আমরা সোশ্যাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নম্বরে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দেবেন, না দিলে ছেলে ও বিল্ডিং দুইটাই হারাবেন। নগদ বা বিকাশে যদি টাকা না দিতে পারেন, তাহলে নারগিসের বাথরুমের পেছনে ২টা ৪৮ মিনিটের সময় রেখে আসবেন।’

প্রবাসী মিঠুনের চাচাতো ভাই জানান, তাঁদের নির্মাণাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড় লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা সকালে প্যাকেট দেখতে পেয়ে তাঁদেরকে খবর দেন। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে তারা চিরকুট ও বোমাসদৃশ বস্তু নিয়ে যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03