সর্বশেষ

ছিনতাইয়ের ‘নাটক সাজিয়ে’ প্রবাসীর ১০ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৩

Expatriate robbed of Tk 1 million by staging a robbery, 3 arrestedCity ads Investment (1)

মুন্সীগঞ্জে ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রবাসীর পাঠানো ১০ লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া এক লাখ টাকা উদ্ধারের পাশাপাশি ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২৮ ডিসেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজারের সিটি ব্যাংক শাখা থেকে প্রবাসী কাইয়ুম খানের পাঠানো ১০ লাখ টাকা তোলেন তার ভায়রা শাহজালাল হালদার ওরফে সাহা (৩৮)।

Munshigonj arrest 300126 02

পরে তিনি তার স্ত্রী ও প্রবাসীর বোন হালিমা বেগমকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত মিশুকে করে টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদের দিকে রওনা হন। পথে আলদি-সেরাজাবাদ পাকা সড়কের ঋষিবাড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছালে মুখ ঢাকা দুই ব্যক্তি নম্বরবিহীন মোটরসাইকেলে করে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় হালিমা বেগম বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন করে। এর ভিত্তিতে ২৯ জানুয়ারি অভিযান চালিয়ে শাহজালাল হালদার (৩৮), খোকন হালদার (৩২) ও ইকবাল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, “পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। শাহজালাল হালদার নিজেই ছিনতাইয়ের পরিকল্পনা করেন। দুই সহযোগীর সঙ্গে যোগসাজশ করে তিনি ছিনতাইয়ের নাটক সাজান এবং ঘটনাস্থলে কোনো ধরনের প্রতিরোধ না করে সহজেই টাকার ব্যাগ ছেড়ে দেন।

“পরে তারা তিনজন মিলে টাকা ভাগ করে নেন। ছিনতাই হওয়া টাকার মধ্যে এক লাখ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকার অবস্থান শনাক্ত হয়েছে এবং উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup