Long Popup (2)
সর্বশেষ

প্রবাসে দ্বিতীয় স্বামী, দেশে তালাকপ্রাপ্ত প্রথম স্বামীর সঙ্গে সংসার

IMG 20260127 WA0001 originalProbashircityWebPopupUpdate

বগুড়ার আদমদীঘিতে এক নারীর বিরুদ্ধে প্রথম স্বামীকে তালাক দিয়ে প্রবাসীকে বিয়ে করার পর, গোপনে পুনরায় সাবেক স্বামীর সাথেই ঘরসংসার করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নওগাঁর সান্তাহার ও পার্শ্ববর্তী এলাকায় মাহফুজা বেগম নামের ওই নারীর কর্মকাণ্ড এখন ‘টক অব দ্য টাউন’।

অনুসন্ধানে জানা যায়, মাহফুজা প্রায় দুই যুগ আগে সান্টু রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। সন্তানকে পড়াশোনা করানোর সুবাদে বগুড়া থাকাকালীন ২০১৩ সালে জনৈক ব্যক্তির মাধ্যমে আমেরিকা প্রবাসী সামছুল আলমের সঙ্গে তার পরিচয় ও প্রেম হয়। ২০২১ সালে মাহফুজা তার প্রথম স্বামী সান্টুকে কাগজে-কলমে তালাক দিয়ে ৩৩ লাখ টাকা দেনমোহরে প্রবাসী সামছুল আলমকে বিয়ে করেন। বিয়ের পর সামছুল যুক্তরাষ্ট্রে ফিরে গেলে মাহফুজাকে নিয়মিত মোটা অঙ্কের টাকা পাঠাতে থাকেন।

অভিযোগ উঠেছে, দ্বিতীয় স্বামী বিদেশে থাকার সুযোগে মাহফুজা পুনরায় তার তালাকপ্রাপ্ত স্বামী সান্টুর সঙ্গেই বসবাস শুরু করেন। গত চার বছর ধরে তারা নওগাঁর ‘বন্ধন টাওয়ারে’ স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকছেন। এমনকি গ্রামের বাড়িতেও তাদের ঘনিষ্ঠ চলাফেরা এলাকাবাসীর নজরে এসেছে। প্রবাসী সামছুলের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের দাবি, মাহফুজা কৌশলে তার স্বামীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা দিয়ে সাবেক স্বামীর সঙ্গে বিলাসিতা করছেন। এ ঘটনায় রোকেয়া বেগম মামলা দায়ের করেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে মাহফুজা তার নাতনিকে নিজের কন্যা সাজিয়ে ভুয়া নথি তৈরির আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate