Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্য গ্রেপ্তার

2026 01 07 100933 780x470ProbashircityWebPopupUpdate

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বড়রিয়া গ্রামে সংঘটিত এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন— নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের জনতা জুটমিলে কর্মরত। গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ডিউটি শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে গোপালপুর গ্রামের একটি ইটভাটার মোড় এলাকায় নামলে চার যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়েছে, সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীনসহ রুবেল ও সুমন নামে আরও দুজন যুবক তাকে ধর্ষণ করেন। ঘটনার পরদিন মঙ্গলবার পরিবারের সহায়তায় তিনি থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন জানান, গত বছরের এপ্রিল মাসে উপজেলা শাখার কমিটি গঠিত হলেও পরবর্তীতে কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় ওই কমিটি দ্রুত বিলুপ্ত করা হয়। গত আট মাস ধরে সংগঠনের কোনো উপজেলা কমিটি কার্যকর নেই বলেও তিনি দাবি করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate