Long Popup (2)
সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে এভসেকের সফল অভিযান

AVSEC's successful operation at Dhaka AirportProbashircityWebPopupUpdate

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের কারণে এক যাত্রীর হারানো ১৬ হাজার মার্কিন ডলার উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ।

তিনি জানান, গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরগামী এক যাত্রী বিমানবন্দরে তার একটি ব্যাগ হারিয়ে ফেলেন। বিষয়টি তিনি ই-মেইলের মাধ্যমে এভসেককে জানান এবং ব্যাগে ১৬ হাজার মার্কিন ডলারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল বলে অবহিত করেন।

পরবর্তীতে পরিচ্ছন্নতাকর্মী মোছা. রুমা আক্তার বিমানবন্দরের একটি স্থানে ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় খুঁজে পেয়ে তা এভসেক কন্ট্রোল রুমে জমা দেন। যাচাই–বাছাই শেষে যাত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পর তার মনোনীত প্রতিনিধির কাছে ব্যাগটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে কাওছার মাহমুদ বলেন, বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা ও তাদের সম্পদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এভসেক বিভাগ। ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই মূলনীতি অনুসরণ করে যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কর্মকর্তা ও কর্মীরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

যাত্রীর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা নিরাপদভাবে ফেরত দেওয়ার এই উদ্যোগ বিমানবন্দরের সেবার মান ও কর্মীদের সততার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate