সর্বশেষ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন চিকিৎসক

Doctor hangs girlfriend over video callProbashir city Popup 19 03

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় মোবাইলে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে অনিক আশ্চর্য (৩৫) নামের ওই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি টেকেরহাট সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগে ডিএমএফ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, অনিক প্রায় আট বছর ধরে টেকেরহাট সিটি হসপিটালে কর্মরত ছিলেন এবং ২৪ ঘণ্টা চিকিৎসা কার্যক্রম পরিচালনার সুবিধার্থে নূর জাহান কমিউনিটি সেন্টারের একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন। পাশের রুমে একই হাসপাতালের এক্সরে অপারেটর নৃপেন অবস্থান করতেন। ঘটনার রাতেও ডিউটি শেষে অনিক বাসায় ফেরেন, এরপর নৃপেন স্থানীয় হিন্দু ধর্মীয় গানের অনুষ্ঠানে চলে যান।

এ সময় প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত বিরোধের এক পর্যায়ে অনিক মেসেঞ্জারে ভিডিও কল চালু অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। রাত সাড়ে ১২টার দিকে নৃপেন চা খেতে ডাকতে এসে দরজা বন্ধ পান এবং বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকাতেই ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সিটি হসপিটালের মালিকপক্ষ জানায়, অনিক দীর্ঘদিন ধরে সেখানে কর্মরত ছিলেন এবং প্রেমের সম্পর্কে ছিলেন। প্রেমিকার সঙ্গে তর্ক-বিতর্কের পর মানসিক চাপে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে কেউ কেউ তাকে প্রেমিকা, আবার কেউ কথিত স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03