সর্বশেষ

প্রবাসী স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুকে ধর্ষণের চেষ্টা

Gafargaon Police StationProbashir city Popup 19 03

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসী স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে সেলিম মোল্লা নামে ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ঔ শিশুর মা বাদী হয়ে সোমবার (২৪নভেম্বর) রাতে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের উত্তর নওয়াপাড়া গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী লক্ষণপুর গ্রামের সেলিম মোল্লা পরকীয়া সম্পর্ক চলে আসছিল দীর্ঘদিন যাবত। প্রবাসীর স্ত্রী মোর্তুজা এবং সেলিম মোল্লা পরকীয়া (শারীরিক)সম্পর্কের ঘটনাটি দেখে ফেলে প্রতিবেশী মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে। ঘটনা জেনে ফেলার কারণে সেলিম মোল্লা প্রেমিক মোর্তুজার সহযোগিতায় গত সোমবার (২৩ নভেম্বর)সন্ধ্যায় ঔ শিশু শিক্ষার্থীকে পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে আসলে লম্পট সেলিম মোল্লা দৌঁড়ে পালিয়ে যায়। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্ছু মিয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে আসমি করে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03