সর্বশেষ

৫৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

Indian Coast Guard captures 55 BangladeshisProbashir city Popup 19 03

ভারতীয় জলসীমা অতিক্রমের অভিযোগে ২৬ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতের উপকূলরক্ষী বাহিনী। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ফ্রেজারগঞ্জ উপকূলের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযোগ উঠেছে, মাছ ধরার সময় ট্রলারটি আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল।

উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা জানান, সন্দেহভাজন নৌযানটি দেখতে পেয়ে তারা কাগজপত্র যাচাইয়ের উদ্দেশ্যে ট্রলারের কাছে যান। পরিদর্শনে জানা যায়, ট্রলারটি বাংলাদেশি এবং এতে বাংলাদেশি জেলেরা ছিলেন। এরপর ঘটনাটি ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশকে জানানো হয় এবং একই রাতে আটক ২৬ জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর মাত্র এক দিন আগেই, শনিবার রাতে আরও ২৯ জন বাংলাদেশি জেলেকে একই অভিযোগে আটক করে ভারতীয় কোস্টগার্ড। তাদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে উপস্থাপন করার কথা রয়েছে। ফলে দুই দিনে মোট ৫৫ জন বাংলাদেশি জেলে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হলেন।

ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় নাবিকরা পথ হারিয়ে অসাবধানতাবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করেছেন। তবে ট্রলারটির গতিপথ, অবস্থান ও প্রবেশের সুনির্দিষ্ট কারণ সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এদিকে সীমান্ত ও সমুদ্রপথে নিয়মিত এ ধরনের ঘটনা দুই দেশের জেলেদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। সংশ্লিষ্ট মহলের মতে, সমুদ্রসীমা নির্ধারণ, সঠিক নেভিগেশন ও সচেতনতা বাড়ানো গেলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অনেকাংশেই কমে আসবে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03