Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে বাংলাদেশ

Bangladesh is working to meet the demand for skilled workers in Saudi ArabiaProbashircityWebPopupUpdate

সৌদি আরবের ভিশন–২০৩০ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

বুধবার (১২ নভেম্বর) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরি করে বৈদেশিক শ্রমবাজারে দেশের অবস্থান আরও সুদৃঢ় করা। সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, “বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। দেশের শ্রমশক্তির এক-তৃতীয়াংশই তরুণ, যাদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। প্রতিবছর প্রায় ২০ লাখ নতুন কর্মী শ্রমবাজারে যুক্ত হচ্ছে।”

তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি খাতে পরিচালিত ১০ হাজারেরও বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান ২০২৫ সালের মধ্যে ৮.৮ মিলিয়ন এবং ২০৩০ সালের মধ্যে ২০.৯ মিলিয়ন দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এসব কর্মী শিল্প, নির্মাণ, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন, সরবরাহ ও পর্যটনসহ বিভিন্ন খাতে অবদান রাখতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিনিয়র সচিব আরও বলেন, বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশি কর্মী রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি সৌদি আরবের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান।

রিয়াদে আয়োজিত চার দিনব্যাপী এই মানবসম্পদ ও জনশক্তি মেলায় সৌদি আরবসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড ও ইন্দোনেশিয়ার মোট ৬৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রথমবারের মতো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এ মেলায় অংশ নেয়। অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরওক দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate