সর্বশেষ

মহিলা যুবলীগ সদস্যসহ আওয়ামী লীগ সভাপতি আপত্তিকর অবস্থায় গ্রেফতার

Awami league president arrested in objectionable condition along with women jubo league membersWeb Popup (3)

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে (বোমা ফারুক) আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা মহিলা যুবলীগের এক সদস্য নাসরিনকেও আটক করা হয়।

পুলিশ জানায়, ১০ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর সদর থানা এলাকার একটি নির্জন বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাসরিন শ্রমিক লীগ নেতা ফিরোজ শেখের মেয়ে এবং জেলার লক্ষীপুর এলাকার বাসিন্দা।

সূত্র জানায়, ঘটনাস্থল থেকে গ্রেফতারের পর দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালী থানার এক দায়িত্বশীল কর্মকর্তা।

এ বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, “যে-ই হোক, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, দলীয় পরিচয় বা পদবির ঊর্ধ্বে উঠে আইন প্রয়োগ করা হচ্ছে। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup