সর্বশেষ

বিমানবন্দরে ২২ বাংলাদেশি শ্রমিককে আটকে দিল পুলিশ

Police detain 22 bangladeshi workers at airportWeb Popup (3)

শ্রমিক ভিসায় শ্রীলঙ্কায় যাওয়ার পথে ২২ জন বাংলাদেশিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ—ভিসায় কাজের অনুমতি না থাকলেও তারা শ্রমিক হিসেবে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। আটককৃতরা চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) মাধ্যমে শ্রীলঙ্কায় কর্মসূত্রে যাচ্ছিলেন।

শনিবার (১ নভেম্বর) রাত প্রায় আটটার দিকে এ ঘটনাটি ঘটে। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)–এর অর্থায়নে দুই বছর মেয়াদি একটি নির্মাণ প্রকল্পে কাজের জন্য ৩০ জন শ্রমিকের একটি দল শ্রীলঙ্কা যাচ্ছিল। তাদের ইন্ডিগো এয়ারলাইনসের রাত ৮টা ১০ মিনিটের ফ্লাইটে চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২২ জনকে আটকে দেয় এবং স্পেশাল ব্রাঞ্চের হেড অফিস থেকে ছাড়পত্র আনতে বলে।

চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের দক্ষিণ এশিয়া নিয়োগ প্রতিনিধি মাহবুব আলম জানান, দলের সবারই বিএমইটি সার্টিফিকেট, উভয় দেশের দূতাবাসের অনাপত্তিপত্রসহ সব বৈধ কাগজপত্র ছিল। তিনি বলেন, “সব নিয়ম মেনে আবেদন করা সত্ত্বেও ২২ জনকে আটকে দেওয়া হয়েছে, অথচ একই ডকুমেন্টে বাকি আটজন ঠিকই গিয়েছেন। এটি স্পষ্টত হয়রানি, যার ফলে শ্রমিকদের আর্থিক ক্ষতি হয়েছে।”

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তা (ইমিগ্রেশন) জানান, তদন্তে দেখা গেছে, ওই ২২ শ্রমিকের ভিসায় স্পষ্টভাবে লেখা ছিল “নো ওয়ার্ক পারমিট।” অর্থাৎ তারা শ্রীলঙ্কায় কাজ করার অনুমতি পাননি। এ কারণেই তাদের বিদেশগমন স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শ্রমিকদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে নিয়োগকারী সংস্থাগুলোকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup