সর্বশেষ

বিয়েতে রাজি না হওয়ায় প্রবাসীকে ভিডিওকলে রেখে তরুণীর আত্মহত্যা

The incident that the lover committed by leaving her expatriate boyfriend on video callWeb Popup (3)

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভিডিওকলে প্রেমিকের সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামে এক তরুণী। শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী সুফিয়ান (২৮) নামে এক যুবকের সঙ্গে আঁখির দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে সুফিয়ানের পরিবার এই সম্পর্ক ও সম্ভাব্য বিয়েতে সম্মতি দেয়নি।

সম্পর্কে টানাপোড়েনের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন আঁখি। শনিবার সকালে প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় হঠাৎ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আঁখির মা বিউটি বেগম জানান, মেয়েটি প্রেমিকের পরিবারের অস্বীকৃতিতে ভীষণ কষ্টে ছিল। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সে এই ভয়াবহ পদক্ষেপ নেয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup