সর্বশেষ

ফেসবুকে প্রেমের ফাঁদে ১০ লাখ টাকার প্রতারণা, প্রবাসী গ্রেপ্তার!

Young woman loses 1.5 million taka to online love, temptation to travel abroadProbashir city Popup 19 03

ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ এক প্রতারককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম মো. রাজিব খান ওরফে ঈশান। তিনি নিজেকে গ্রিসপ্রবাসী পরিচয় দিয়ে এক তরুণী ও তার পরিবারের কাছ থেকে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ফেসবুকে সুমাইয়া সুলতানা নামে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ঈশানের। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঈশান নিজেকে গ্রিসে থাকেন ও সেখানকার কর্মরত বলে পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দেন এবং সুমাইয়ার পরিবারের সঙ্গেও যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তিনি সুমাইয়ার ছোট ভাই ও বোনের দেবরকে নিজের খরচে গ্রিসে পাঠানোর আশ্বাস দেন।

এরপর বিদেশে পাঠানোর কথা বলে ব্যাংকিং অ্যাপ ও বিকাশের মাধ্যমে মোট সাড়ে পাঁচ লাখ টাকা নেন ঈশান। পরে দেশে ফিরে আবারও বিদেশে পাঠানোর কথা বলে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। ৮ অক্টোবর শ্যামলী স্কয়ার শপিং মলে সাক্ষাৎকালে নগদ অর্থ নেওয়ার পর থেকে তিনি সুমাইয়ার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সুমাইয়া গত ১৭ অক্টোবর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মিরপুর থেকে ঈশানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

https://www.youtube.com/watch?v=TSz0SYRDxKc
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03