Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কায় প্রবেশে নতুন নিয়ম, ১৫ অক্টোবর থেকে কার্যকর

Bangladesh srilanka 1748514045ProbashircityWebPopupUpdate

বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রীলঙ্কায় অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে শ্রীলঙ্কা ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই নিয়ম ১৫ অক্টোবর (বুধবার) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন সম্প্রতি বাংলাদেশের সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভ্রমণের আগে অনলাইনে www.eta.gov.lk/slvisa ওয়েবসাইটে গিয়ে ইটিএর আবেদন সম্পন্ন করতে হবে। এতে আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইটের তথ্য, শ্রীলঙ্কায় অবস্থানের হোটেলের নাম ও ঠিকানা, প্রবেশ ও প্রস্থানের তারিখসহ বিস্তারিত তথ্য দিতে হবে। ইটিএর ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ২১ মার্কিন ডলার।

শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থা মূলত আগত যাত্রীদের তথ্য যাচাই ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নেওয়া হয়েছে। এতে বিমানবন্দরে প্রবেশ প্রক্রিয়া আরও দ্রুত ও সুশৃঙ্খল হবে।

এছাড়া, ইটিএ ছাড়াও কোনো যাত্রী চাইলে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসে সরাসরি গিয়ে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate