সর্বশেষ

ফ্রি ভিসার ফাঁদে মালদ্বীপে কর্মহীন শত শত বাংলাদেশি

Travel visa free with schengen visaProbashir city Popup 19 03

অনেক বাংলাদেশি প্রবাসী মালদ্বীপে যান পরিবারিক আর্থিক স্বচ্ছলতা ফেরানোর জন্য। কিন্তু দালালচক্রের প্রলোভনে ভিসা ও কাজের প্রকৃতি বোঝার আগে দেশটিতে গিয়ে তারা এখন কর্মহীন ও চরম মানবেতর পরিস্থিতিতে জীবনযাপন করছেন। চড়া সুদে ঋণ নিয়ে প্রবাস যাত্রা শুরু করলেও, অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।

Hundreds of bangladeshis unemployed in maldives due to free visa trap

মালদ্বীপ সরকার ২০২৩ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা খুলেছিল। তবে ২০২৪ সালে কিছু অবৈধ নিয়োগের অভিযোগের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। পরে ২০২৫ সালের মার্চে সীমিত সংখ্যক দক্ষ ও অদক্ষ কর্মীর জন্য ভিসা পুনরায় চালু করা হয়। কিন্তু এই সুযোগকেই কাজে লাগিয়েছে দালালচক্র। তারা ফ্রি ভিসার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে নিরীহ প্রবাসীদের কাছ থেকে, যদিও মালদ্বীপের আইন অনুযায়ী ফ্রি ভিসা নামে কোনো ব্যবস্থা নেই।

বাস্তবে কিছু কোম্পানি নির্দিষ্ট ফি দিয়ে তাদের খালি কোটা বিক্রি করে। দালালচক্র সেই কোটা কিনে প্রবাসীদের বোঝায় তারা যেকোনো জায়গায় কাজ করতে পারবে। কিন্তু মালদ্বীপের কঠোর শ্রম আইন অনুযায়ী স্পন্সরের অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করা অপরাধ। ধরা পড়লে প্রবাসীকে জেল, জরিমানা এবং তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হয়।

সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, যারা উন্মুক্ত বা ফ্রি ভিসায় এসে নির্দিষ্ট নিয়োগকর্তার বাইরে কাজ করছেন, তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে অনেক প্রবাসীকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে, এবং অনেকে ফেরার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশি শ্রমিকদের বড় অংশই বর্তমানে সমস্যার মুখোমুখি, কারণ ভিসার ধরন ও স্থানীয় আইন না বোঝার কারণে তারা দালালদের ফাঁদে পড়ছেন।

বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ জানিয়েছেন, ফ্রি ভিসা নামে মালদ্বীপে কোনো ব্যবস্থা নেই। তিনি প্রবাসীদের সতর্ক করেছেন, এবং বলছেন, সমস্যায় পড়লে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্টদের মতে, যদি বাংলাদেশ সময়মতো ফ্রি ভিসা প্রতিরোধে ব্যবস্থা না নেয়, তবে মালদ্বীপের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজার হারানোর ঝুঁকি রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03