Long Popup (2)
সর্বশেষ

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই, দ্বিগুণ হলো সালাম এয়ারের ফ্লাইট

Salam airProbashircityWebPopupUpdate

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাই এক বছর বন্ধ থাকার পর আগামী ২৬ অক্টোবর থেকে চট্টগ্রামে দৈনিক একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এর পাশাপাশি ওমানভিত্তিক সালাম এয়ারও গত ১৮ সেপ্টেম্বর থেকে তাদের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ১৪টি করেছে।

ফ্লাই দুবাই ২০১১ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করলেও যাত্রী সংকটের কারণে গত বছর কার্যক্রম স্থগিত করেছিল। সংস্থাটির প্রত্যাবর্তন এবং সালাম এয়ারের ফ্লাইট বৃদ্ধি বিমানবন্দরের কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। এই দুটি সংস্থার কার্যক্রম বাড়ায় যাত্রীদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণ আরও সহজ হবে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, এর আগে ইতিহাদ, থাই এয়ার, ওমান এয়ারসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা চট্টগ্রাম থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate