Long Popup (2)
সর্বশেষ

প্রবাসী অসুস্থ ছেলেকে ফেরত পেতে বাবার সংবাদ সম্মেলন

Father's press conference to get his sick son back from abroadProbashircityWebPopupUpdate

ভোলা জেলার তজুমদ্দিনে মোঃ বাবুল নামের এক অসহায় পিতা তার সৌদি প্রবাসী ছেলের ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার ছেলে মোঃ জিহাদকে মিল্লাদ ইন্টারন্যাশনাল এর মাধ্যমে ২০২৫ সালের ১১ মার্চ স্থানীয় দালাল মোঃ লিটন দাইমুদ্দির সহায়তায় সৌদি আরবে পাঠানো হয়। বাবুলের দাবি, দালাল ৭ লাখ টাকা গ্রহণ করলেও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সরবরাহ করেনি, ফলে জিহাদ বর্তমানে অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন।

সংবাদ সম্মেলনে বাবুল জানান, জিহাদ বর্তমানে অসুস্থ হলেও অর্থাভাবে পর্যাপ্ত চিকিৎসা নিচ্ছেন না। বৈধ কাগজপত্র না থাকার কারণে দেশে ফেরতেও যেতে পারছেন না, যা পুরো পরিবারকে চরম দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে।

অসহায় পিতা বাবুল সরকারের প্রতি অনুরোধ জানান, যেন তার ছেলেকে দ্রুত বৈধ প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, “আমার ছেলেকে প্রতারণার শিকার করা হয়েছে। এখন সে বিদেশে অসুস্থ ও মানবেতর জীবনযাপন করছে। সরকারের হস্তক্ষেপ ছাড়া এ পরিস্থিতি সমাধান করা সম্ভব নয়।”

তিনি সংবাদ সম্মেলনে দালালচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate