সর্বশেষ

কার ওয়াশিংয়ে জড়িত প্রবাসীদের সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস

Man washing his car garageProbashir city Popup 19 03

বাংলাদেশের দূতাবাস প্রবাসী কর্মীদের অযাচিত অর্থ আদায়ের বিষয়ে সতর্ক করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন শপিংমলসহ বিভিন্ন স্থানের পার্কিং এলাকায় গাড়ি ধোয়ার কাজে নিয়োজিত কয়েকজন বাংলাদেশিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। অথচ তাদের বৈধ কাতার আইডি ও কাজের অনুমতিপত্র রয়েছে।

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস জানায়, তদন্তে জানা গেছে—কিছু ক্লিনিং কোম্পানির কর্মীরা সরকারি নিয়ন্ত্রণাধীন পার্কিং এলাকায় গাড়ি প্রবেশের সঙ্গে সঙ্গেই গাড়ির জানালায় টোকা দিয়ে ওয়াশিং সেবা প্রস্তাব করেন। যাত্রীরা রাজি না হলে তারা বিরক্তিকর আচরণ করেন এবং অনেক ক্ষেত্রে অযাচিতভাবে অর্থ দাবি করেন। এসব কর্মকাণ্ডকে কাতার কর্তৃপক্ষ অনভিপ্রেত হিসেবে দেখছে।

এ কারণে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। দূতাবাস জানিয়েছে, সরকারি নিয়ম ভঙ্গ করে পার্কিং এলাকায় কার ওয়াশে নিয়োজিত থাকলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে দূতাবাস সবাইকে এ ধরনের অযাচিত আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কার ওয়াশিং কোম্পানিগুলোকে তাদের কর্মীদের উপর কঠোর নজরদারি চালানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03