Long Popup (2)
সর্বশেষ

ই-পাসপোর্ট সেবা চালু, দ্রুত ও নিরাপদ সেবা পাবেন প্রবাসীরা

PassportsProbashircityWebPopupUpdate

মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। এর মাধ্যমে মরক্কোসহ আশপাশের দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা আরও দ্রুত, আধুনিক ও নিরাপদ কনস্যুলার সেবা পাবেন। শনিবার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর মধ্যে ৬৪তম হিসেবে এ সেবার উদ্বোধন করা হয়।

E passport service launched, expatriates will get fast and secure service

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। প্রধান অতিথি ছিলেন পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু নঈম এবং ই-পাসপোর্ট প্রকল্পের উপ-পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক নুরুল আনোয়ার প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত নানা সমস্যার সমাধানে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, সেবার মানোন্নয়ন এবং অধিদপ্তরের প্রতি আস্থা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা জানান, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে প্রবাসীদের জন্য আধুনিক ও কার্যকর সেবা প্রদানের নতুন দিগন্ত উন্মোচিত হলো। মরক্কো ছাড়াও ঘানা, গিনি, সেনেগাল ও সিয়েরা লিওনের প্রবাসীদের সেবা দিতে সীমিত জনবল নিয়েও দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশ্বাস দেন, ভৌগোলিক দূরত্ব বা নথিবিহীন প্রবাসীদের সমস্যার কারণে কেউ যেন বঞ্চিত না হন, সেজন্য দূতাবাস সর্বাত্মক চেষ্টা চালাবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা ই-পাসপোর্ট চালুর এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন। তারা আশা প্রকাশ করেন, এ সেবার মাধ্যমে কনস্যুলার কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate