সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশিদের বিশাল দুঃসংবাদ

VisaProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ফের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক অভিবাসনবিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার সিদ্ধান্তের আঘাত এসেছে বহুল আলোচিত এইচ-ওয়ান বি ভিসার ওপর। আগে যেখানে এ ভিসার বাৎসরিক ফি ছিল ১ হাজার ৫০০ ডলার, সেখানে তা এক লাফে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিপুলসংখ্যক বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে আনছে। নতুন ভিসা ফি বৃদ্ধির মাধ্যমে তাদের কাছে বার্তা দেওয়া হচ্ছে— স্থানীয় শিক্ষার্থী ও মার্কিন নাগরিকদের সুযোগ দিতে হবে।

২০০৪ সালে চালু হওয়া এইচ-ওয়ান বি ভিসা কর্মসূচির আওতায় প্রতি বছর ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মীকে অস্থায়ীভাবে নিয়োগের সুযোগ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনে দক্ষ কর্মীরাই এর আওতায় ভিসা পান। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, অ্যাপল ও মেটার মতো বড় কোম্পানিগুলো এ ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী।

পরিসংখ্যান বলছে, ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে ২৫ লাখের বেশি বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তিকর্মী যুক্ত হয়েছেন। বিদেশি স্টেম কর্মীর সংখ্যা বেড়েছে ৪৪ দশমিক ৫ শতাংশ, যার বড় অংশই এসেছে ভারত ও চীন থেকে।

ট্রাম্প প্রশাসনের দাবি, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোই মূল লক্ষ্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03