সর্বশেষ

২০ তারিখ পর্যন্ত বিমানের টিকিট জেতার সুযোগ!

Bangladeshis can travel to 6 asian countries without a visaCity ads Investment (1)

আসন্ন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা ২০ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Fdg 20250915125214

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল এ তথ্য জানান। মেলায় সহযোগিতা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।

মহিউদ্দিন হেলাল জানান, মেলায় দেশ-বিদেশের বিভিন্ন ভ্রমণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। দর্শনার্থীরা পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ও র‍্যাফেল ড্র-এর সুযোগ। এছাড়া বিটুবি সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্যানেল ডিসকাশন ও সেমিনার এবং বাংলাদেশ-ফিলিপাইন দূতাবাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

মেলায় দুটি হলে ১৮০টি বুথ থাকবে, যেখানে অংশ নেবে দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি, থিম পার্ক ও পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস। প্রবেশমূল্য ৩০ টাকা, তবে অনলাইনে রেজিস্ট্রেশন করলে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। প্রবেশ কুপনের মাধ্যমে দর্শনার্থীরা র‍্যাফেল ড্র-এ অংশ নিতে পারবেন এবং এয়ারলাইন্স টিকিটসহ বিভিন্ন ভ্রমণ ভাউচার জেতার সুযোগ পাবেন।

মহিউদ্দিন হেলাল আরও বলেন, “পর্যটন শুধুমাত্র অর্থনীতির চালিকাশক্তি নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের বাহক। এই মেলার মাধ্যমে আমরা কেবল ভ্রমণের নতুন সুযোগ সৃষ্টি করছি না, বরং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে কাজ করছি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup