Long Popup (2)
সর্বশেষ

বিশ্বের যেসব দেশে যেতে ভিসার কোন প্রয়োজন নেই

Bangladesh passportProbashircityWebPopupUpdate

ভ্রমণ করা কার না ভালো লাগে। অনেকেই দেশি-বিদেশি নতুন স্থান ঘুরে দেখতে চান। ভ্রমণ কেবল প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ দেয় না, জ্ঞানের ভাণ্ডারও সমৃদ্ধ করে। তবে বিদেশ ভ্রমণ করতে ইচ্ছা থাকলেও অনেকেরই পাসপোর্ট ও ভিসার ঝক্কি-ঝামেলার কারণে তা সম্ভব হয় না।

যাদের ভ্রমণ অভিজ্ঞতা কম, তাদের জন্য সুখবর হলো, বাংলাদেশের অনেক পর্যটক বিভিন্ন দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২২-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

এই ৪০টি দেশে এশিয়ার ৬টি দেশ, আফ্রিকার ১৬টি দেশ, ওশেনিয়ার ৭টি দেশ, যুক্তরাষ্ট্রের ১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলের ১০টি দেশ অন্তর্ভুক্ত। ভ্রমণের সময়কাল সর্বনিম্ন ২৮ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত হতে পারে।

যদি বাজেট সীমিত হয় এবং ভ্রমণের আগ্রহ বেশি থাকে, তবে ভিসা ছাড়া ঘুরে আসা যায় ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কেপ ভার্দ দ্বীপপুঞ্জ, কমোরোস, কেনিয়া এবং বলিভিয়ার বিভিন্ন স্থানে।

সুতরাং, শুধুমাত্র পাসপোর্ট থাকলেই এসব দেশে স্বাচ্ছন্দ্যে ঘুরে আসা সম্ভব। ভিসা সংক্রান্ত ঝামেলা এড়িয়ে ভ্রমণপিপাসু বাংলাদেশিরা সহজেই বিদেশি পরিবেশ ও সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate