Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শাশুড়ি ও সৎছেলে আটক

Mother in law and stepson arrested for strangling expatriate's pregnant wifeProbashircityWebPopupUpdate

পাবনার চাটমোহরে এক সৌদি প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় শাশুড়ি ও সৎ ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই থেকে তিন বছর আগে গ্রামের মৃত কাসেম আলীর ছেলে সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের সঙ্গে শাপলা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বিদেশে থাকায় শাশুড়ি মনোয়ারা খাতুন এবং স্বামীর আগের সংসারের ছেলে শিপন হোসেন শাপলাকে নানা সময়ে নির্যাতন করে আসছিলেন।

শুক্রবার সকালে গৃহবধূ শাপলা, যিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর মরদেহ বিছানায় ফেলে রাখা হয়। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে শিপন ও মনোয়ারাকে আটক করে পুলিশে খবর দেন।

চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাপলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate