সর্বশেষ

ভৈরবে বিল থেকে কাতার প্রবাসীর মরদেহ উদ্ধার

Body of qatari expatriate recovered from bhairab beelProbashir city Popup 19 03

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মানিক মিয়া (৫০) নামে এক কাতার প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে শামসু মিয়ার বাড়ির পেছনের বিলে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পকেট থেকে একটি মোবাইল ফোন ও কাতারে প্রবাসের কার্ড পাওয়া যায়। কার্ডের তথ্য অনুযায়ী মানিক মিয়ার বাড়ি শিমুলকান্দি ইউনিয়নের বড় রাজাকাটা গ্রামে। তার বাবার নাম মো. কাদির মিয়া।

নিহতের শ্যালক আয়তুল খাঁ জানান, প্রায় ১০ বছর আগে মানিক মিয়ার সঙ্গে তার বোন স্বর্ণার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। চার দিন আগে স্বর্ণা সন্তানদের নিয়ে বাবার বাড়ি অষ্টগ্রামে বেড়াতে গেছেন। সোমবার পুলিশ থেকে খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছেন।

এ ঘটনায় ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক মিয়াকে দুই দিন আগে হত্যা করে বিলে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03