সর্বশেষ

১৩ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Pakistan 20250823122853Probashir city Popup 19 03

প্রায় ১৩ বছর পর প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন। শনিবার সকালে দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছে।

কূটনৈতিক সূত্র জানায়, দীর্ঘদিনের শীতল সম্পর্ক কাটিয়ে ঢাকা–ইসলামাবাদ নতুন করে সম্পর্ক উষ্ণ করতে চাইছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ ঢাকায় এসেছিলেন। তার ধারাবাহিকতায় এ সফরে আসছেন ইসহাক দার।

P 20250823123148

রোববার তার মূল বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, মানুষের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াত নেতাদের সঙ্গেও দেখা করবেন।

২০১২ সালে সর্বশেষ পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। এরপর এই প্রথম পাকিস্তানের উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর অনুষ্ঠিত হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03