সর্বশেষ

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Bsf captures bangladeshi from borderWeb Popup (3)

মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সীমান্তবর্তী কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা এবং জারাবাত হোসেনের ছেলে। ঘটনার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়নের তেইনপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান জানান, ইকবাল হোসেনকে বর্তমানে বিএসএফের হাতিশালা ক্যাম্পে রাখা হয়েছে। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, আটককৃত বাংলাদেশিকে ফেরত আনার জন্য কাথুলী কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমেই ইকবালকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

বিএসএফ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup