Long Popup (2)
সর্বশেষ

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে প্রবাসীর বসতঘর ভাঙচুর-আগুন

Expatriate's home vandalized and set on fire for allegedly insulting the prophetProbashircityWebPopupUpdate

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং ওই প্রবাসীর বসতঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিটও উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের উত্তর নাগদা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান অনন্ত দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছেন। গত শনিবার তিনি ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক একটি স্ট্যাটাস দেন। এর প্রতিবাদে মঙ্গলবার স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করে। পরে তারা ক্ষোভ প্রকাশ করে তার বাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।

মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ জানান, বিক্ষোভ কর্মসূচির বিষয়টি পুলিশ আগেই জানত। তবে ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিজ মুমতাহিনা পৃথুলাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, এ ঘটনায় স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অভিযুক্তকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate