সর্বশেষ

১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা

Expatriate's son killed after not receiving 1.5 million taka ransomWeb Popup (3)

ফরিদপুরের মধুখালীতে তামিম তালুকদার নামে ১১ বছর বয়সী এক শিশুকে অপহরণের চার দিন পর পুলিশ গ্রেফতার করেছে অপহরণকারীকে। তবে দুঃখজনকভাবে শিশু তামিমকে জীবিত উদ্ধার করা যায়নি। শিশুটির অর্ধগলিত নিথর দেহ একটি ডোবায় জাগ দেওয়া পাটের নিচে পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মুক্তিপণ হিসেবে চাওয়া ১৫ লাখ টাকা না পাওয়ায় অপহরণকারী চক্র শিশুটিকে হত্যা করেছে। নিহত শিশু মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী মো. শামীম তালুকদারের ছেলে।

ময়নাতদন্তের আগে সোমবার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী কোড়কদী ইউনিয়নের বাশপুর এলাকায় বিলের পানিতে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— তুহিন শেখ (৩০) এবং তার সহযোগী মো. আমিরুল (২৫)। তুহিন শেখ গত এক বছর ধরে শিশুর পরিবারের বাড়িতে গৃহপরিচারক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, তামিম ১৫ আগস্ট বিকেলে নিখোঁজ হয়। একই দিন রাতে তার মায়ের কাছে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা চাওয়া হয়। পরে শিশুটির মা মধুখালী থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। তুহিন শেখকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে অপহরণের পর মুক্তিপণ না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup