Long Popup (2)
সর্বশেষ

ঘুমধুম সীমান্তে আরকান আর্মির ২ সহযোগী আটক

2 arkan army associates arrested at ghumdhum borderProbashircityWebPopupUpdate

কক্সবাজারের উখিয়ার ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ আগস্ট) দুপুরে তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে বিজিবির তুমব্রু বিওপির সদস্যরা তাদের আটক করে। পরে মধ্যরাতে বিজিবি-৩৪ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটককৃতরা হলেন—মিয়ানমারের ডেকুবুনিয়া গ্রামের উছলা চাকমার ছেলে উলাই চাকমা (২৪) এবং বাংলাদেশের রাঙামাটি শহরের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা (৩০)। বিজিবির ভাষ্য অনুযায়ী, তারা রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সহযোগী হওয়ার কথা স্বীকার করেছে।

বিজিবি জানায়, আটক দুজনকে বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate