সর্বশেষ

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা

Expatriate's wife murdered over unpaid bribeProbashir city Popup 19 03

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চাঁদা না দেওয়ায় শাহীনূর আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত শাহীনূরের বাবার দায়ের করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই মূল অভিযুক্তকে শনাক্ত করে। এরপর ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গত ২৭ জুলাই সুজন মিয়াকে গ্রেপ্তার করে তারা।

পিবিআই-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া জবানবন্দিতে সুজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তার ভাষ্য অনুযায়ী, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল শাহীনূরের কাছে। তিনি রাজি না হওয়ায় ১৭ জুলাই দুপুরে সুজন ও তার সহযোগীরা মিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়।

নিহত শাহীনূর বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি পৌর এলাকার স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। ১৮ জুলাই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় শাহীনূরের একমাত্র কন্যা বাসায় উপস্থিত ছিলেন না বলে জানায় পিবিআই।

সুজন মিয়া এলাকায় মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর পরিচালনাকারী হিসেবে কুখ্যাত বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে তার আরও দুই সহযোগী ছিল বলে ধারণা করছে পিবিআই। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03