Long Popup (2)
সর্বশেষ

আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল আসামি!

Accused flees from courtroomProbashircityWebPopupUpdate

নরসিংদী জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টে চলতি মামলার শুনানিকালে কাঠগড়া থেকে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে এই ঘটনার সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছে আদালত পুলিশ।

পালিয়ে যাওয়া আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং একটি অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন। জানা যায়, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি চলছিল এবং একই সময়ে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে কাঠগড়া থেকে পালিয়ে যায় হৃদয়।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, আসামির পলায়নের পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। পাশাপাশি কোর্ট পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল তাকে ধরতে অভিযানে নেমেছে।

রায়পুরা থানা পুলিশ গত ৭ জুলাই হৃদয়কে চুরির অভিযোগে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচার প্রক্রিয়া চলমান ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে। আদালতের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনাও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate