Long Popup (2)
সর্বশেষ

ভারতীয়কে আটকের পর বাংলাদেশি যুবককে তুলে নিয়ে যান ভারতীয়রা

Indians pick up bangladeshi youth after arresting indianProbashircityWebPopupUpdate

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মোগলহাট সীমান্তে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বাংলাদেশে অনুপ্রবেশ ও পাল্টা অপহরণের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের তৎপরতায় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর প্রতিশোধমূলকভাবে ভারতীয় কিছু নাগরিক বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যায়।

জানা গেছে, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার নাগরটারী দরিবাস এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম (৩৯) অবৈধভাবে সীমান্তের কুমারটারী এলাকার ৯২৭ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোগলহাট ক্যাম্পে হস্তান্তর করেন।

ঘটনার এক ঘণ্টার মধ্যেই আমিনুলের ছেলে উত্তেজিত হয়ে আরও ১০-১২ জন ভারতীয় নাগরিক নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। প্রতিবাদ ও স্লোগানের একপর্যায়ে তারা সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০০ গজ বাংলাদেশে প্রবেশ করে। সেখানে গরু চরানো অবস্থায় থাকা সিরাজুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায়। তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুমারটারী গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মধ্যে যোগাযোগ শুরু হয়। রাতে দুই বাহিনীর মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে দুই দেশের আটক নাগরিককে নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিজিবি ১৫ মোগলহাট ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সাঈদুর রহমান।

এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবি ও বিএসএফ-এর যৌথ পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। উভয় পক্ষ ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সতর্ক থাকার আশ্বাস দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate