সর্বশেষ

পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী

Expatriate's wife escapes with her estranged loverWeb Popup (3)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা গ্রামে এক প্রবাসীর স্ত্রী সন্তানসহ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সৌদি প্রবাসী শিমুল সোহেল রানার স্ত্রী জেমু আক্তার গত ১১ জুন সন্ধ্যায় স্বামীর অনুপস্থিতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়েন। সঙ্গে নেন তাদের চার বছর বয়সী পুত্র সন্তান হোজাইফকেও।

ঘটনার পর স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ১৯ জুন। জিডিতে উল্লেখ করা হয়, স্ত্রী জেমু আকতার স্বামীর পাঠানো নগদ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণ, মোবাইল ও অন্যান্য দামী সামগ্রী নিয়ে পালিয়েছেন।

প্রবাসী সোহেল রানার বাবা নুরুল হক জানান, জেমু আক্তার বিগত সাড়ে পাঁচ বছর আগে তাদের ছেলে সোহেলের সঙ্গে পরিবারের অজান্তে বিয়ে করেন। ঘটনার দিন সন্ধ্যায় সবাইকে অগোচরে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। পরবর্তীতে জানা যায়, প্রতিবেশী শহিদুল ইসলামের ছেলে জুনায়েদ ওরফে কালুর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল এবং তার সঙ্গেই তিনি পলায়ন করেছেন।

জেমু আক্তার পরে ফোনে হুমকি দেন যে, যদি তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় তবে তিনি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করবেন।

এ বিষয়ে ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার আছাদুর রহমান জানান, সাধারণ ডায়েরির পর একজন উপ-পরিদর্শককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup