সর্বশেষ

ভারতীয় সীমান্তে টিকটক করতে গিয়ে ধরা পড়ল ২ বাংলাদেশি শিক্ষার্থী

2 college students caught using tiktok at indian borderWeb Popup (3)

নওগাঁর সাপাহার সীমান্তে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন দুই কলেজ শিক্ষার্থী। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর বিজিবি তাদের সাপাহার থানায় হস্তান্তর করলে, পুলিশ আদালতে পাঠায়।

আটক দুই শিক্ষার্থী হলেন—নওগাঁ সরকারি কলেজের ছাত্র মিনহাজুল ইসলাম এবং সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র তামিম আহমেদ সৌরভ। মিনহাজুল বদলগাছি উপজেলার ধুলাপাড়া গ্রামের বাসিন্দা, আর সৌরভ একই উপজেলার পাতকোলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবির দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, সোমবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই তরুণ সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর পিলার এলাকায় টিকটক ভিডিও করছিলেন। এ সময় সীমান্ত লঙ্ঘনের অভিযোগে বিএসএফ তাদের আটক করে।

ঘটনার খবর পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব নেতৃত্বাধীন বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেন। আলোচনার পর রাতে ওই দুই তরুণকে বিজিবি’র কাছে হস্তান্তর করে ভারতীয় বাহিনী। বিজিবি রাত সাড়ে ৯টার দিকে তাদের সাপাহার থানায় সোপর্দ করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির অভিযোগের ভিত্তিতে ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup