সর্বশেষ

কুয়েত প্রবাসী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Body of kuwaiti expatriate youth with throat slit recoveredWeb Popup (3)

যশোরের অভয়নগর উপজেলায় এক কুয়েতপ্রবাসী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম হাসান শেখ (৩০)। তিনি উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। রবিবার (১৫ জুন) সকালে নিজ গ্রামের একটি মাছের ঘেরপাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, হাসান প্রায় ৮ বছর কুয়েতে ছিলেন। আড়াই মাস আগে দেশে ফিরে বিয়ে করেন। নিহতের বড় ভাই মুন্না জানান, শনিবার রাতেও হাসান বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে আড্ডায় ছিলেন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকালে ঘেরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে তিন যুবক—সাগর, জামিল ও চঞ্চল—কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ প্রকাশ দাস জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup