সর্বশেষ

শাহজালাল বিমানবন্দরে সচল হয়েছে ইমিগ্রেশন সার্ভার

ImmigrationserveractivatedatshahjalalairportProbashir city Popup 19 03

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভার আবারও সচল হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কিছু সময়ের জন্য সার্ভার বন্ধ রাখা হয়েছিল। সফলভাবে কার্যক্রম শেষ হওয়ার পর, আবারও স্বাভাবিকভাবে যাত্রীসেবা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ জুন) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ইমিগ্রেশন সার্ভার সচল রয়েছে এবং যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Shajalal airport 20230913140316

এর আগে জানানো হয়েছিল, সোমবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময় সার্ভারনির্ভর চেক-ইনসহ অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ ছিল। যাত্রীদের ভোগান্তি কমাতে এ সময় ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এসআইটিএ একটি আন্তর্জাতিক সার্ভার ব্যবস্থা, যা বিমানবন্দর, এয়ারলাইন্স ও অন্যান্য ভ্রমণ-সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়। এটি যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্ভার বন্ধ থাকাকালীন সময়ে কোনো বড় ধরনের জটিলতা হয়নি। যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03