সর্বশেষ

আজ থেকে ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

New money will be available in banks from todayProbashircityWebPopupUpdate

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার নোট আজ থেকে বাজারে ছাড়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন নোট বিতরণে অংশ নিচ্ছে মোট ১১টি বাণিজ্যিক ব্যাংক। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

নতুন নোট বিতরণে অংশ নেওয়া ব্যাংকগুলো হলো: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রচলিত রেওয়াজ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক প্রতিবছর উৎসবের আগে বাজারে নতুন, ঝকঝকে ও আকর্ষণীয় নোট সরবরাহ করে। মানুষ যেন এসব নতুন নোট দিয়ে উপহার লেনদেন করতে পারে, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, বাংলাদেশ ব্যাংক সরাসরি গ্রাহককে টাকা বিতরণ করে না, বরং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেই নতুন নোট বিতরণ করে থাকে। তাই প্রাথমিকভাবে কিছু নির্দিষ্ট ব্যাংকে সীমিত পরিমাণে নতুন নোট সরবরাহ করা হয়েছে, যা সোমবার বা তার পরদিন থেকেই গ্রাহকদের হাতে পৌঁছাবে।

প্রথম ধাপে বাজারে ছাড়া হচ্ছে ২০, ৫০ ও ১,০০০ টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নতুন নোট ছাপানো হবে এবং সরবরাহের পরিমাণও বাড়ানো হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate